শুক্রবার ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় রেলসেতুর নিচ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   83 বার পঠিত

আখাউড়ায় রেলসেতুর নিচ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতুর নিচে পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে ঢাকা-সিলেট রেলপথের আখাউড়া-আজমপুর বাইপাস রেলপথের খড়মপুর এলাকায় রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহের পাশে থাকা একটি ব্যাগ থেকে মানিব্যাগ, কিছু টাকা, স্মার্টফোন ও একটি প্রতিষ্ঠানের পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্রে ‘হা-মীম গ্রুপের বঙ্গ ইঞ্জিনিয়ারিং কোম্পানি’র ওয়েলডিং সেকশনের কর্মী হিসেবে মো. মিজান নাম উল্লেখ রয়েছে। পরিচয়পত্রের ছবির সঙ্গে মরদেহের চেহারার মিল রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মরদেহের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ট্রেন থেকে পড়ে অথবা ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আখাউড়া রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. কাদের বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় অথবা ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহের পাশে থাকা ব্যাগ থেকে মানিব্যাগ, টাকা, মোবাইল ফোন ও একটি কোম্পানির পরিচয়পত্র পাওয়া গেছে।

আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, রেলসেতুর নিচের দুই পাশ নেট দিয়ে ঘেরা থাকায় বাইরে থেকে মরদেহ ভেসে আসার সুযোগ নেই। হয়তো ট্রেন থেকে পড়ে তিনি মারা গেছেন, অথবা অন্য কোনোভাবে মৃত্যু হতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

Posted ৫:২০ অপরাহ্ণ | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(571 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া