বুধবার ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আব্দুল আউয়াল কলেজে নবীনদের বরণ, উৎসবমুখর ক্যাম্পাস

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   86 বার পঠিত

আব্দুল আউয়াল কলেজে নবীনদের বরণ, উৎসবমুখর ক্যাম্পাস

গাজীপুরের শ্রীপুরের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে ফুল ও ফুলের পাপড়ি দিয়ে নবীনদের বরণ করেন কলেজের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আল আমিন মোস্তাফিজুর রহমান।

শরীর চর্চা বিষয়ের শিক্ষক সাইদুর রহমান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল আউয়াল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমান খোকন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক অরুণ চন্দ্র দাস, বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক আতাউর রহমান খান, ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক আলমগীর কবির, হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মোতাহার হোসেন, আইসিটি বিষয়ের প্রভাষক মো. হাবিবুর রহমান, মার্কেটিং বিষয়ের সহকারী অধ্যাপক শাহরিয়ার কবির, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রভাষক আবু জাফর আহমেদ এবং সমাজকর্ম বিষয়ের প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি আলফাজ সরকার প্রমুখ।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, ‘তোমাদের উপস্থিতিতে এই শিক্ষাপ্রাঙ্গণ আজ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন থেকে তোমরা এই পরিবারের সদস্য। তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং সুন্দর একটি শিক্ষাজীবন কামনা করি। তোমরা বড় হও, আমাদের এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করো এবং দেশ ও দশের কল্যাণে নিজেদের নিয়োজিত করো।’

নবীন শিক্ষার্থীদের বরণকে কেন্দ্র করে পুরো কলেজ অডিটোরিয়ামে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

Facebook Comments Box

Posted ৬:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া