সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রকৌশলীর স্ত্রী নিহত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ০৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   136 বার পঠিত

আশুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রকৌশলীর স্ত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা–সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় তানজিলা আক্তার নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ৪০০ মেগাওয়াট নর্থ ইউনিটের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন ভুঁইয়ার স্ত্রী।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানজিলা আক্তার স্বামী আমজাদ হোসেন ভুঁইয়ার মোটরসাইকেলে করে ভৈরবের একটি আইটি প্রশিক্ষণকেন্দ্রে গ্রাফিক্স ডিজাইন কোর্সের ক্লাসে যাচ্ছিলেন। পথে আশুগঞ্জ গোলচত্বরে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এতে তানজিলা মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে কাভার্ড ভ্যানের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:২১ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া