শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর মহিলা কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত কয়েদি গ্রেফতার

আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   সোমবার, ২০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   67 বার পঠিত

কাশিমপুর মহিলা কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত কয়েদি গ্রেফতার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদি মোছা. রিম্পা (২১)কে গ্রেফতার করেছে র‌্যাব-২। রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফারহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যান রিম্পা। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ অভিযান চালিয়ে রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

কারা সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর গ্রামের হাসান হাবিবের মেয়ে রিম্পা রাজধানীর ধানমন্ডিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এক মামলায় তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ছিলেন।

নিয়মিত বন্দি গণনার সময় তার অনুপস্থিতি ধরা পড়লে কারা কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় নিশ্চিত হওয়া যায়, তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় শুক্রবার কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় উল্লেখ করা হয়েছে, রিম্পা কারাগারের প্রাচীর টপকে পালিয়ে যান।

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজন মেট্রন ও চারজন নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কারা অধিদপ্তর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

Facebook Comments Box

Posted ৫:২৫ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া