শুক্রবার ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বাবাকে পিটিয়ে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   39 বার পঠিত

গাজীপুরে বাবাকে পিটিয়ে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক

গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে বাবা আব্দুস সামাদকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে প্রতিবেশীর বাড়ি থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাকে থানায় নেওয়া হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

নিহতের স্বজন তানজিম আহমেদ পুষ্প জানান, বাবাকে হত্যার পর থেকেই আত্মগোপনে ছিল আনোয়ার। পুলিশ ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

তিনি আরও জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে মোবাইল ফোন চার্জ দিতে প্রতিবেশীর বাড়িতে যায় আনোয়ার। তাকে দেখতে পেয়ে বাড়ির লোকজন স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে আনোয়ার দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয় এবং একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে বাবা আব্দুস সামাদের সঙ্গে বিরোধে জড়ায় আনোয়ার। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাবার মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করে সে। এতে আব্দুস সামাদের মৃত্যু হয়।

ঘটনার পর আনোয়ার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ ঘটনায় নিহতের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

Facebook Comments Box

Posted ৫:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া