শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ: মূল অস্ত্র সরবরাহকারী গ্রেফতার

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   221 বার পঠিত

দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ: মূল অস্ত্র সরবরাহকারী গ্রেফতার

তারকাদের বাসভবনে গ্যাংস্টার হামলার ঘটনা যেন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সালমান খান, রোহিত শেঠির পর এবার সেই তালিকায় উঠে এলেন অভিনেত্রী দিশা পাটানি।

গত বছরের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের বেরেলিতে দিশার বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় লরেন্স বিষ্ণোই চক্রের ঘনিষ্ঠ মেহফুজ ওরফে ববি কবুতরকে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে। তাকে দিল্লি-গুরগাঁও সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব দিল্লি থেকেই পুরো হামলার ছক কষেছিলেন ববি। নিজে গুলি না চালালেও হামলায় ব্যবহৃত বিদেশি আগ্নেয়াস্ত্র সরবরাহের মূল কারিগর ছিলেন তিনি। বর্তমানে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত বছরের ১২ সেপ্টেম্বর গভীর রাতে দিশার বাড়ি লক্ষ্য করে ১০–১২ রাউন্ড গুলি ছোড়ে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি। পরবর্তীতে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার হামলার দায় স্বীকার করেন। তাদের দাবি ছিল, দিশার বোন খুশবু পাটানি-এর একটি মন্তব্যের জেরে এই হামলা চালানো হয়।

সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হামলার পর দিশার বাড়িতে এই ঘটনার কারণে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। ঘটনাস্থলে পরপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিশার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেন। এর আগে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। মূল অস্ত্র সরবরাহকারী ববির গ্রেফতারকে তদন্তে বড় অগ্রগতি হিসেবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Facebook Comments Box

Posted ৪:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া