সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে গাঁজাসহ গ্রেপ্তার ৩

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   90 বার পঠিত

বিজয়নগরে গাঁজাসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) ভোরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল দক্ষিণ বাজার ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বিজয়নগর থানার এসআই ইকবাল মনি সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে অভিযান পরিচালনা করেন। এ সময় সিঙ্গারবিল দক্ষিণ বাজার ব্রিজের উত্তর পাশে পাকা সড়কের ওপর সন্দেহজনকভাবে অবস্থানরত তিন ব্যক্তিকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের আবুল কালামের ছেলে শাকিল মিয়া (২৪), নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার জাগিরপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. আবুল হোসেন (৩৫) এবং একই উপজেলার আমোদাবাদ গ্রামের পিতুস দাসের ছেলে টিটন দাস (২১)।

পুলিশের দাবি, গাঁজা বিক্রির উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন। পরে আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্য জব্দ করে তাদের থানায় নেওয়া হয়।

বিজয়নগর থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৭ এবং জিআর নম্বর-৩৯৪/২০২৬। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৫:০৬ অপরাহ্ণ | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া