শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা মূল্যে ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ, মিলবে যেভাবে

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   45 বার পঠিত

বিনা মূল্যে ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ, মিলবে যেভাবে

ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও ও পরিচয় তৈরি করে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করতে যাচ্ছে ফেসবুক।

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেটা জানিয়েছে, নতুন এই ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে কোনো ফেসবুক প্রোফাইলের ব্যবহারকারী সত্যিকারের মানুষ কি না, তা শনাক্ত করা সহজ হবে। তবে এটি মেটার অর্থের বিনিময়ে দেওয়া Meta Verified সাবস্ক্রিপশন সেবার থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণ ব্যবহারকারীদের জন্যই নতুন এই বিনা মূল্যের যাচাই ব্যবস্থা চালু করা হচ্ছে।

যেভাবে ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে

নতুন ব্যাজ পেতে ব্যবহারকারীকে নিজের সেলফি ভিডিও ধারণ করে পরিচয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ওই ভিডিও অ্যাকাউন্টে থাকা ব্যবহারকারীর ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে।

পরিচয় যাচাই সফল হলে ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ভেরিফায়েড ব্যাজটি দেখা যাবে। এর মধ্যে রয়েছে প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিং।

কারা পাবেন এই ব্যাজ?

ভেরিফায়েড ব্যাজ পেতে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। যেমন—

ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে।
প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের ইতিহাস থাকা যাবে না।
সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাই প্রক্রিয়ায় সফল হতে হবে।
সততার নিশ্চয়তা নয়, শুধু পরিচয় যাচাই

মেটা জানিয়েছে, এআইয়ের সহজলভ্যতার কারণে বর্তমানে ভুয়া পরিচয়, ছবি ও বিশ্বাসযোগ্য দেখতে প্রোফাইল তৈরি করা আগের চেয়ে অনেক সহজ হয়েছে। এসব অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির ঝুঁকিও বাড়ছে।

নতুন ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে ব্যবহারকারীরা অন্তত বুঝতে পারবেন, তারা যার সঙ্গে যোগাযোগ করছেন তিনি একজন বাস্তব ব্যক্তি কি না।

তবে মেটা স্পষ্ট করেছে, ভেরিফায়েড ব্যাজ কোনো ব্যক্তির সততা, নির্ভরযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা নয়। এটি কেবল পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার প্রমাণ। তাই অনলাইনে লেনদেনের ক্ষেত্রে কিংবা ব্যক্তিগত তথ্য শেয়ারের আগে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ধাপে ধাপে চালু হবে

মেটা জানিয়েছে, নতুন এই ভেরিফায়েড ব্যাজ একসঙ্গে সব দেশে চালু করা হবে না। প্রথমে নির্বাচিত কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে চালুর পর ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে।

তবে কোন কোন দেশে প্রথম পর্যায়ে এই সুবিধা চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি মেটা।

এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে অনলাইনে ভুয়া পরিচয় ও ভুয়া অ্যাকাউন্টের ঝুঁকি বাড়ায় সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যের পরিচয় যাচাই ব্যবস্থা ফেসবুকের নতুন এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া