মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাসিক সভা অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   0 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাসিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাসিক মামলা নিষ্পত্তি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান।

সভায় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ অত্র ম্যাজিস্ট্রেসির সকল পর্যায়ের বিজ্ঞ বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ১১টি বিচার আদালতের বিচারকাজে সহায়ক কর্মকর্তা-কর্মচারী, নকল শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং কোর্ট পুলিশ পরিদর্শক উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান মামলা নিষ্পত্তির মাধ্যমে মামলার জট কমিয়ে বিচারকাজ এগিয়ে নেওয়া এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারপ্রার্থীদের কোনো ধরনের হয়রানি করা যাবে না। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

এ সময় তিনি নকল শাখা, রেকর্ড শাখা, প্রতিটি বিচার আদালতসহ সকল শাখার রেজিস্ট্রার পরিদর্শন করেন।

Facebook Comments Box

Posted ৪:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া