শনিবার ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মরদেহ উদ্ধারের ৫০ গজ দূরে মিলল তাহসিফের মোটরসাইকেল, রহস্য খুঁজছে পিবিআই

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   31 বার পঠিত

মরদেহ উদ্ধারের ৫০ গজ দূরে মিলল তাহসিফের মোটরসাইকেল, রহস্য খুঁজছে পিবিআই

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদী থেকে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধারের পর এবার তাঁর ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার হোন্ডা রোডে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে পাওয়া যায় এটি।

তাহসিফের বন্ধু শাহারিয়ার জামান দ্বীপের দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর তুরাগ নদী থেকে তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পিবিআই ঢাকা উত্তরের পরিদর্শক সাজেদুর রহমান মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মোটরসাইকেলটি উদ্ধারের পর তাহসিফের মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পিবিআই।

Facebook Comments Box

Posted ১২:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া