শুক্রবার ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু যৌন হয়রানির অভিযোগ: টঙ্গীর সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   25 বার পঠিত

শিশু যৌন হয়রানির অভিযোগ: টঙ্গীর সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীর আউচপাড়ায় সাত বছরের এক মাদরাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক মো. মোসলেহ উদ্দিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওমর হায়দার এ আদেশ দেন।

মোসলেহ উদ্দিন টঙ্গীর মধ্য আউচপাড়ার ‘ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র উপাধ্যক্ষ হিসেবে কর্মরত।

অভিযোগ অনুযায়ী, গত ২০ অক্টোবর মাদরাসাটির প্রথম শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে নিজ কক্ষে যৌন হেনস্থা করেন মোসলেহ উদ্দিন। বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতিও দেখান তিনি। পরে বাড়িতে ফিরে পরিবারের কাছে ঘটনা খুলে বলে শিশুটি।

পরদিন সকালে শিশুটির বাবা জালাল উদ্দিন রুমী মাদরাসায় গিয়ে ওই শিক্ষকের কাছে ঘটনার জবাব চান। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মাদরাসায় জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে মারধর করেন। এ সময় শিশুটির বাবা শাহজালাল রুমি তাঁকে চড় মারেন। সেই চড় দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে ওই মামলায় মোসলেহ উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ২২ অক্টোবর তাঁকে গাজীপুর আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে শিশু নির্যাতনের সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

এদিকে, অভিযুক্ত শিক্ষকের ওপর হামলা, মাদরাসায় ভাঙচুর ও টাকা লুটের অভিযোগে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকেও পাল্টা মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া