সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে যৌথ অভিযানে ১০ টন ভারতীয় জিরাসহ আটক ৩

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত

সরাইলে যৌথ অভিযানে ১০ টন ভারতীয় জিরাসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১০ টন ২০ কেজি ভারতীয় জিরাসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সিলেট ও রাজশাহী জেলার বাসিন্দা ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান।

বিজিবি সূত্র জানায়, সকালে শাহবাজপুর এলাকায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। ট্রাকে থাকা ব্যক্তিদের কাছে জিরার বৈধ কাগজপত্র চাওয়া হলে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে জিরা জব্দ করে তাদের আটক করা হয়।

অভিযানে আটক ট্রাক ও জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা।

আজ দুপুরে সীমান্ত রক্ষী বাহিনীর ২৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

সীমান্ত রক্ষী বাহিনীর ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, আটক ব্যক্তিদের ভারতীয় জিরা ও ট্রাকসহ সরাইল থানায় হস্তান্তর এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ১:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া