শনিবার ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্ট গোপালপুর বুক ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

ফরিদ আহমেদ,নবীনগর :   |   শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   31 বার পঠিত

লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্ট গোপালপুর বুক ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুরে শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে কেন্দ্র করে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে Lions Club of Dhaka Diligent। শুক্রবার সকালে গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে “গোপালপুর বুক ফেস্ট ২০২৬” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গোপালপুর, রেজতপুর, সাহেবনগর ও সাদেকপুর এলাকার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার বিভিন্ন শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ২৭৯ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী এবং বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে সায়েন্টিফিক ক্যালকুলেটর উপহার দেওয়া হয়।

একই দিনে সকাল ৮টা থেকে গোপালপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে তিন শতাধিক বয়স্ক মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা (আই ক্যাম্প) ও ডায়াবেটিস স্ক্রিনিং সেবা প্রদান করা হয়। আই ক্যাম্পে ছানি রোগে আক্রান্ত রোগীদের বাছাই করা হয় এবং উপযুক্ত রোগীদের ঢাকায় নিয়ে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানান। পাশাপাশি পঙ্গু ব্যক্তিদের হুইলচেয়ার ও নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্ট-এর পরিচালক নিটোল আহমেদ। এতে বক্তব্য রাখেন আসহাব উল্লাহ দোলন (এমজেএফ), গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, লায়ন সামিউল মুক্তাদীর (এমজেএফ), লায়ন খাদিজাতুল ফেরদৌস সুমী, লায়ন উম্মে সালমা অনু, মোহাম্মদ শহিদউল্লাহ ও সামিউল ইসলামসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার প্রসার ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ৫:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া