শনিবার ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে ২৩০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন

ফরিদ আহমেদ,নবীনগর :   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

নবীনগরে ২৩০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন

নবীনগর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আউশ মৌসুমে আবাদ সম্প্রসারণের লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির আওতায় নবীনগর উপজেলার ২৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৫ এডভোকেট আবদুল মান্নান। তিনি তার বক্তব্যে বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। সরকার কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। সরকার শ্রীঘ্রই কৃষকদের কৃষি কার্ড বিতরণ করার উদ্যোগ গ্রহণ বাস্তবায়ন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মলাই মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ এবং নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মো: জাহাঙ্গীর আলম লিটন। তিনি জানান, আউশ মৌসুমে আবাদ বৃদ্ধি ও ফলন উন্নয়নের লক্ষ্যে এই প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে এবং অধিক জমিতে আউশ চাষে উৎসাহিত করবে।
এ কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ৫ কেজি উন্নতমানের আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। কৃষকরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সময়মতো আবাদ কার্যক্রম সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ১:২২ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া