শুক্রবার ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে গোপনে নজরুলের ফাঁসি, শোকে প্রাণ গেল ফুফুর!

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   67 বার পঠিত

সৌদিতে গোপনে নজরুলের ফাঁসি, শোকে প্রাণ গেল ফুফুর!

সৌদি আরবে ব্রাহ্মণবাড়িয়ার তরুণ নজরুল ইসলামের (২২) মৃত্যুদণ্ড কার্যকরের খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। স্বজনদের অভিযোগ, মৃত্যুদণ্ডের আগে তাঁদের কিছুই জানানো হয়নি।

গত বুধবার (১৪ অক্টোবর) সৌদি আরবের মক্কা নগরীতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই সঙ্গে সুইটি আক্তার নামে এক তরুণীরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।

ছেলের ফোনের অপেক্ষায় ছিলেন মা

নজরুলের মা রহিমা বেগম জানান, কারাগারে থেকেও প্রতি রোববার পরিবারের সঙ্গে কথা বলতেন তাঁর ছেলে। কিন্তু গত সপ্তাহে আর ফোন আসেনি। পরে গণমাধ্যমের মাধ্যমে তাঁরা মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানতে পারেন।

ছেলের মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ বাবা আব্দুল বাছির। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “আমার ছেলে কী অপরাধ করেছে, আমি জানি না। একমাত্র আল্লাহই জানেন। কিন্তু কেন আমাদের একবার জানতেও দেওয়া হলো না?”

অভাবের সংসারে সচ্ছলতা আনতে সৌদি গিয়েছিলেন

নজরুল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের কৃষক পরিবারের বড় সন্তান। পরিবারের অভাব দূর করতে ২০২২ সালের ১০ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমান তিনি। সেখানে একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ শুরু করেন।

কিন্তু যাওয়ার মাত্র ছয় মাসের মাথায় মক্কার একটি মসজিদ থেকে সুইটি আক্তার নামে এক তরুণীসহ তাঁকে অনৈতিক কাজের অভিযোগে গ্রেপ্তার করে সৌদি পুলিশ। এরপর রিয়াদ ও মক্কার কারাগারে তিন বছর তিন মাস বন্দি ছিলেন নজরুল।

ভাতিজার মৃত্যুর শোকে ফুফুর মৃত্যু

নজরুলের মৃত্যুর খবর সইতে পারেননি তাঁর ফুফু আবেদা বেগম। ভাতিজার মৃত্যুর খবর শোনার পর বুধবার রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

চার ভাই-বোনের মধ্যে সবার বড় নজরুলকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। মা-বাবার আহাজারি আর ফুফুর আকস্মিক মৃত্যুতে বিরামপুর গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

মরদেহ দেশে ফেরানোর দাবি

নজরুলের মরদেহ দ্রুত রাষ্ট্রীয় খরচে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। শেষবারের মতো ছেলের মুখ দেখে তাঁকে নিজ গ্রামের মাটিতে দাফন করতে চান শোকাহত মা-বাবা।

Facebook Comments Box

Posted ৬:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া