শুক্রবার ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   38 বার পঠিত

বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম চপল।

সমাবেশে জেলা যুবদলের সহসভাপতি রাশেদুল হক, নাসির আহমেদ, রাশেদ কবির আখন্দ ও হানিফ মিয়া; যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজিব, রুমেল উদ্দিন ও সৈয়দ তৈমুর; সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল উপস্থিত ছিলেন।

এ ছাড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক, সদস্যসচিব মো. তানভীর রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ, সদস্যসচিব মো. ইয়াছিন মিয়াসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, যুবদলের দীর্ঘ রাজনৈতিক গৌরব ও ঐতিহ্যকে ধারণ করে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা পরিষদ কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। তাঁদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box

Posted ৩:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া