মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে মিলল কিশোরের মরদেহ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত

সীমান্তে মিলল কিশোরের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় অংশ থেকে মো. শাকিল (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বোনের গায়ে হলুদের অনুষ্ঠানের রাতেই নিখোঁজ হয়েছিল শাকিল।

রোববার বিষয়টি নিশ্চিত করেন সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

এর আগে শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় শাকিলের মরদেহ দেখতে পাওয়া যায়। পরে বিএসএফ মরদেহটি নিয়ে যায়।

নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ ও বিজিবি জানায়, শুক্রবার থেকে নিখোঁজ ছিল সে।

শাকিলের বাবা মালু মিয়া জানান, মেয়ের বিয়ে উপলক্ষে বুধবার রাতে তাদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে শাকিলও আনন্দ করেছিল। রাত সাড়ে ১২টার দিকে অনুষ্ঠান শেষে মায়ের সঙ্গে ঘুমাতে যায় সে।

কিছুক্ষণ পর আবার ঘর থেকে বের হয়ে যায় শাকিল। এরপর আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তাকে খুঁজে পেতে মাইকিংও করা হয়।

মালু মিয়া বলেন, শনিবার সন্ধ্যায় বিজিবির মাধ্যমে তারা জানতে পারেন, ভারতীয় সীমান্তে শাকিলের মরদেহ পড়ে আছে। পরে সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন তিনি। বিজিবি ও বিএসএফের আলোচনার পর মরদেহটি ভারতে নিয়ে যায় বিএসএফ।

নিহতের বাবা আরও জানান, শাকিল মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। কীভাবে সে সীমান্ত এলাকায় পৌঁছাল, তা তারা বুঝতে পারছেন না।

২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, শাকিলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহটি ভারতীয় অংশে থাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের আলোচনার পর ভারতীয় পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি নিয়ে গেছে।

ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভারতীয় পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। মরদেহ দেশে ফেরত পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শাকিল কীভাবে সীমান্তের শূন্যরেখায় গেল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ১০:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া