শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   348 বার পঠিত

নবীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে শিক্ষকের বিরুদ্ধে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর মা ১৩ জুন বৃহস্পতিবার নবীনগর থানায় মাহবুব রহমান নামের এক শিক্ষককে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।

থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, ওই শিক্ষক স্কুলের পাশের একটি বাড়িতে নিয়মিত প্রাইভেট পড়ান। গত ১০ জুন সকালে ভুক্তভোগী শিক্ষার্থী পড়তে যায়।

সেসময় ওই কক্ষে ছাত্রীর এক সহপাঠী থাকায় তাকে কৌশলে বাইরে পাঠিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক মাহবুব। শিক্ষকের কাছ থেকে নিজেকে রক্ষা করে ওই ছাত্রী স্কুলে চলে যায়।স্কুলে প্রধান শিক্ষককে না পেয়ে ক্লাস শিক্ষকের কাছে ধর্ষণচেষ্টার অভিযোগ করে সে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কান্তি দাস জানান, অভিযোগের ভিত্তিতে আসামিকে বিকেলে পুলিশ আটক করেছে। তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৩:০২ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া