রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে ৩ ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে ৩ ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ছেলের মৃত্যুর মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরে মা ও ছেলেকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে সদর উপজেলার কাজিপাড়া গ্রামের কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এর আগে বুধবার রাত ৮টার দিকে ছেলে কালু শেখের মৃত্যু হয়। এর প্রায় তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মারা যান তার মা।

মৃতরা হলেন সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত রুপলালের ছেলে কালু শেখ (৫৫) এবং তার মা ময়না বেগম (৯৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন কালু শেখ। বুধবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে তার মা ময়না বেগম দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। ছেলের মৃত্যুর খবর শুনে তিনি গভীরভাবে ভেঙে পড়েন এবং শোক সইতে না পেরে একই রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম হোসাইন জানান, অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন ভুগছিলেন ময়না বেগম। ছেলের মৃত্যুর তিন ঘণ্টা পর তার মৃত্যু হয়।

পরদিন সকালে স্থানীয় কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৮:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া