নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ জুন ২০২৪ | প্রিন্ট | 285 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সদর এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে এক চেয়ারম্যান প্রার্থীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আয়োশ রহমান এজাজ নামের এক যুবক নিহত হয়েছেন। আজ ৫ জুন বুধবার ভোটগ্রহণ শেষে পৌর এলাকার কলেজপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ওই যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের প্রার্থী শাহাদাৎ হোসেন শোভনের পক্ষে কলেজপাড়ায় দুটি নির্বাচনী ক্যাম্প বসানো হয়।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এজাজ গুলিবিদ্ধ হন। পরে তাকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া হয়।
সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এজাজের বাড়ি কলেজ পাড়াতেই। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন।
Posted ৩:০৮ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah