মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর মরদেহ বস্তাবন্দী করে গুমের চেষ্টা, পুলিশের সামনেই পালাল স্বামী

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ০৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   67 বার পঠিত

স্ত্রীর মরদেহ বস্তাবন্দী করে গুমের চেষ্টা, পুলিশের সামনেই পালাল স্বামী

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। হত্যার পর মরদেহ বস্তাবন্দী করে গুমের চেষ্টা করার সময় স্থানীয়দের সন্দেহ হলে অভিযুক্ত স্বামী পালিয়ে যান।

নিহত মমতাজ খাতুন (২২) কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কাজাইকাটা এলাকার মৃত ময়নাল হকের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন (২৮) স্ত্রী মমতাজ, চার বছর বয়সী কন্যা সন্তান ও শাশুড়িকে নিয়ে বাইমাইল পূর্বপাড়া এলাকায় মো. মোকছেদের বাড়িতে ভাড়া থাকতেন। অনলাইন জুয়ায় আসক্ত আনোয়ারের কোনো স্থায়ী পেশা ছিল না। এসব বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

ধারণা করা হচ্ছে, গত মধ্যরাতে পারিবারিক বিরোধের জেরে আনোয়ার স্ত্রী মমতাজকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

পরে মরদেহ একটি সাদা প্লাস্টিকের বস্তায় ভরে ঘাড়ে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। তারা তাকে থামিয়ে তল্লাশি করতে চাইলে আনোয়ার বস্তাটি রাস্তায় ফেলে দৌড়ে পালিয়ে যান। এ সময় স্থানীয়দের চিৎকারে নিকটস্থ চেকপোস্টে দায়িত্বরত পুলিশের দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেন ও আব্বাস তাকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন।

পরে স্থানীয়রা বস্তা খুলে এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুর ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ১১:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া