শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আলতাব আলী হত্যার প্রধান আসামি রাসেল অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ মে ২০২৪   |   প্রিন্ট   |   457 বার পঠিত

আলতাব আলী হত্যার প্রধান আসামি রাসেল অস্ত্রসহ গ্রেফতার

ময়মনসিংহে নগরীর চরকালিবাড়ীতে জুটমিল শ্রমিক আলতাব আলীকে গুলি করে হত্যার অভিযোগে অস্ত্রসহ প্রধান আসামি রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ২৪ মে শুক্রবার দুপুরে কোতোয়ালী মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর চরকালিবাড়িতে আধিপত্য ও শক্তি প্রদর্শন করতে ককটেল ফাটিয়ে এবং গুলিবর্ষণ করে রাসেল বাহিনী।

এসময় পথচারী জুটমিল শ্রমিক আলতাব আলীর পায়ে গুলিবিদ্ধ হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। এ ঘটনায় জড়িত প্রধান আসামি রাসেল খান ইমনকে রাতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশী ওয়ান স্যুটারগান উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ১:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া