শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা ও কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযান, ৪২ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

কসবা ও কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযান, ৪২ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার কয়েকটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪২ লাখ ৩ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় জিরা, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, বাসমতি চাল, বাজি, হেয়ার অয়েল, গরু, স্কিন সাইন ক্রিম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৪২ লাখ ৩ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১০:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া