জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত
গাজীপুরের টঙ্গী এরশাদনগর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি পিচ্ছি হোসেনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। রবিবার ভোরে টঙ্গীর সাতাইশ রাজনগর এলাকার হাবিবুর রহমানের ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী এরশাদনগর এলাকার বাসিন্দা পিচ্ছি হোসেন সাতাইশ রাজনগর এলাকার হাবিবুর রহমানের ভাড়া বাড়িতে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৪:৩৩ অপরাহ্ণ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah