রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল প্লাটফর্মে সমাধান জানালেন জয়দেবপুরে থানার অফিসার ইনচার্জ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল:   |   মঙ্গলবার, ২৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   627 বার পঠিত

ডিজিটাল প্লাটফর্মে সমাধান জানালেন জয়দেবপুরে থানার অফিসার ইনচার্জ

গাজীপুর জেলার জয়দেবপুর এলাকায় প্রায় দুইশ এর অধিক পোশাক শিল্পের ব্যস্ততম শিল্প এলাকা, লাখো শ্রমিক তাদের জীবিকার অন্যতম স্থান থেকে অতিবাহিত করছে জীবন সংগ্রামের চাকা। এইরকম জায়গায় ৫ ই আগস্টের অভ্যুত্থানের পর , ধ্বংসস্তূপ পুলিশ স্টেশন জয়দেবপুরের অফিসার ইনচার্জ আব্দুল হালিমের অফিস কক্ষে , প্রায় মধ্যরাতে উনার সাথে আমরা দেখা করি, তখনো দেখলাম উনার থানার বিভিন্ন মানুষের সম্যাস সহ ভিন্ন জেলার সমস্যা ,একরাশ হাসিমুখে তাদেরকে আশ্বস্ত করেন।

আমরা তাকে প্রশ্ন করলাম, আপনি নিজের থানা সহ বাহিরের জেলা এবং স্বল্প ফোর্স দিয়ে কিভাবে আইন শৃঙ্খল কে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।

তখন মৃদু হেসে আমাদের বললেন, অভ্যুত্থানের পর আইজিপি মহোদয়ের নির্দেশে এবং আমার রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা নিয়ে আমি চেষ্টা করেছিলাম কিভাবে জন-বান্ধবময় পুলিশ সার্ভিস করা যায়‌,
সে লক্ষ্যে কাজ শুরু করি——

প্রথমে শুরু করলাম উঠান বৈঠক, মানুষদের কে অপরাধ প্রবণতা, সন্ত্রাস চাঁদাবাজি মাদক ইভটিজিং নিয়ে সচেতন মূলক কাউন্সিলিং শুরু করি এবং দেখলাম বিষয়টি এলাকার মানুষকে ভীষণভাবে প্রবাহিত করছে। তারা বুঝতে সক্ষম হচ্ছিল যে, পুলিশ কোন ব্যক্তির নয় পুলিশ জনগণের। অফিসর ইনচার্জ মোঃ হালিম আমাদের কি জানান , আমি সর্বপ্রথম একটি ব্যতিক্রমী ডিজিটাল প্ল্যাটফর্ম কে কাজে লাগিয়ে শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ এবং শ্রমিকদের সমস্যা নিরসনের জন্য কলকারখানা নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করি , যাতে সবসময় শ্রমিকদের সমস্যা এবং সমাধান থাকবে, দ্রুত সময়ের মধ্যেই আমার দৃষ্টিগোচর হবে এবং আমি কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম হব, যার ফলে গত ঈদুল ফিতর শিল্পাঞ্চল এর কর্মমুখর শ্রমিকরা তাদের নিজের অধিকার এবং ছুটি সংক্রান্ত বিষয়ে গার্মেন্টসের মালিক পক্ষের সাথে নিবিড় যোগাযোগ রেখে শান্তি শৃংখলা বজায় রেখে শ্রমিকরা হাসিমুখে বাড়ি ফিরতে পেরেছিল—–।

আসছে ঈদে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম কে কঠোর হস্তে দমনের ,বিন্দুমাত্র ছাড় না দেওয়ার দৃঢ়তা সম্পর্কে আমাদের অবগত করেন ।

অফিসার ইনচার্জ মোঃ হালিম আমাদের বললেন, সঠিক কর্মপরিকল্পনা এবং জনগণের কাছে আস্থা অর্জিত হলে আইনের প্রতি
শ্রদ্ধাশীলতা ক্রমাগতিক হারে বাড়তেই থাকবে। তিনি একটি জিনিস আমাদেরকে বলেন ,এই অঞ্চলে কিছুদিন আগে জিনের প্রভাব পড়েছে বলে একটি প্রবাকান্ডে সাধারণ মানুষ মধ্যে ভিতিকর অবস্থা ও অস্থির হয়ে উঠে আমি এই ঘটনার গভীরে গিয়ে দেখি এটি একটি গুজব মাত্র, যাতে অত্র এরিয়ার উৎপাদনে জটিল পরিবেশ সৃষ্টি হয় একটি মহল চেষ্টা করেন পরবর্তীতে তা বৃথা হয়। আমি প্রত্যেকটি ক্লু – লেস বিভিন্ন মার্ডারের রহস্য উদঘাটন করে সমাধানে সচেষ্ট হই।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া