জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
গাজীপুরের টঙ্গীর পাগাড় আলেরটেক এলাকায় ইয়াবা ট্যাবলেট তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে কারখানাটি শনাক্ত করার পাশাপাশি ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ল্যাবে ব্যবহৃত রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম বাপ্পী নামে এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে টঙ্গীর পাগাড় আলেরটেক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি স্থানে ইয়াবা তৈরির সরঞ্জাম ও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে এসব সরঞ্জাম ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়।
টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুল রহমান জানান, ইয়াবা তৈরির কারখানার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরুল ইসলাম বাপ্পীকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Posted ৫:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah