শনিবার ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধ দমনে পুলিশ-সাংবাদিক সমন্বয়ে জোর দিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত

অপরাধ দমনে পুলিশ-সাংবাদিক সমন্বয়ে জোর দিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার

ব্রাহ্মণবাড়িয়ায় চুরি-ছিনতাই, সাইবার অপরাধ, মাদক, চোরাচালান ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত জেলা পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার।

সভায় জালাল উদ্দিন ফাহিম বলেন, ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি জেলা। এখানে অনেক গুণী মানুষের বসবাস। তবে কিশোর গ্যাং, মাদকাসক্তি, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও গোষ্ঠীগত দাঙ্গাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের জন্য পুলিশের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সময়মতো নির্ভরযোগ্য তথ্য না পাওয়ায় অনেক ক্ষেত্রে প্রতিবেদন তৈরিতে বিড়ম্বনায় পড়তে হয়। এ সমস্যা সমাধানে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সাংবাদিকদের ফোন রিসিভ করা এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান তাঁরা।

সাংবাদিকরা আরও বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ বড় সমস্যা। মাদক উদ্ধার এবং থানাগুলোর অভ্যন্তরীণ কার্যক্রমে জেলা পুলিশের নজরদারি বাড়ানো প্রয়োজন। মাঠপর্যায়ে মাদকবিরোধী অভিযান চললেও নানা প্রভাবের কারণে অনেক সময় মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

মাদক কারবারের সঙ্গে প্রশাসনের কারও যোগসাজশ বা প্রভাব রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সাংবাদিকরা।

এ ছাড়া চুরি-ছিনতাই, সাইবার অপরাধ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে পুলিশকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তাঁরা। শহরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান উদ্যোগ নেওয়ারও দাবি জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ। এতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) এম. এম রাকিব উর রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মো. গাওছাল আজম এবং পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মো. আব্দুল মজিদ।

সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া