অনলাইন ডেস্ক | রবিবার, ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে দেশীয় তৈরি মদ বহনের সময় মো. রিয়াজ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অটোরিকশা তল্লাশি করে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রিয়াজ মিয়া কসবা উপজেলার কামালপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার মদ ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah