বুধবার ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, আশঙ্কাজনক দুই শিশু

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   434 বার পঠিত

গাজীপুরে দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, আশঙ্কাজনক দুই শিশু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। গুরুতর অবস্থায় মা ও দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে দুই শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার টেপিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থ ওই নারীর নাম মনি আক্তার (৩০)। তিনি নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা মো. মোবারক হোসেনের স্ত্রী। তাদের দুই সন্তান—দুই বছর বয়সী মাইশা ও চার বছর বয়সী আব্দুল্লাহ।

শিশুদের বাবা মো. মোবারক হোসেন জানান, তারা টেপিরবাড়ি গ্রামে রতন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত। বৃহস্পতিবার কর্মস্থল থেকে বাসায় ফিরে তিনি স্ত্রী ও দুই সন্তানকে ঘরের মেঝেতে ছটফট করতে দেখেন। এ সময় দুই শিশুর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল এবং ঘরে কীটনাশকের তীব্র গন্ধ পান। পরে দ্রুত তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলরাম জানান, হাসপাতালে আনার পর মা ও দুই শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মনি আক্তার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার প্রকৃত কারণ এবং বিষপানের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া