অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের দক্ষিণ পৈরতলা এলাকা থেকে দুটি দেশীয় পাইপগান ও থানা থেকে লুট হওয়া দুটি শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৯।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
এসআরবি-৯, সিলেটের সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি দল জেলা আনসার-ভিডিপি কার্যালয়ের পূর্ব পাশে একটি নির্মাণাধীন ভবনের কাছে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি একটি কালো পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যান।
পরে ব্যাগটি তল্লাশি করে দুটি দেশীয় পাইপগান ও দুটি শর্টগানের কার্তুজ পাওয়া যায়।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে এসআরবি-৯-এর তদন্ত চলছে।
Posted ১:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah