মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   26 বার পঠিত

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টার কিছু আগে কয়েকজন শ্রমিক মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে কোনো ধরনের সংঘাত ছাড়াই শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিকের অবরোধের চেষ্টা ছাড়া গাজীপুরের অন্য কোথাও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

পুলিশ সুপার বলেন, নতুন করে ১০ থেকে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আগে বন্ধ থাকা কিছু কারখানা পুনরায় চালু হয়েছে। তবে ঠিক কতটি কারখানা খুলেছে, তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

Facebook Comments Box

Posted ৪:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া