অনলাইন ডেস্ক | শুক্রবার, ০৭ জুন ২০২৪ | প্রিন্ট | 361 বার পঠিত
আজ ৭ জুন শুক্রবার বিকেল ৪ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয়, বাংলাদেশ আওয়ামী লীগ, ফুলবাড়ী উপজেলার শাখার আয়োজনে পোদ্দার মার্কেটে ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আব্দুস ছামাদ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাজাহান মিয়া বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া, উপজেলা কৃষকলীগের আহ্বায় লুৎফর রহমান বাবু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার মহন্ত, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুর আলম সোহেল।
এ সময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৫:১২ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ জুন ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah