রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গেঞ্জি দিয়ে শ্বাসরোধে শিশু নিশাত হত্যা, প্রতিবেশী ইসহাক গ্রেপ্তার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   30 বার পঠিত

গেঞ্জি দিয়ে শ্বাসরোধে শিশু নিশাত হত্যা, প্রতিবেশী ইসহাক গ্রেপ্তার

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ছয় বছর বয়সী স্কুলছাত্রী নিশাত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অনৈতিক কাজে বাধা দেওয়ায় প্রতিবেশী ইসহাক মিয়া গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ ১৮ এপ্রিল শনিবার দুপুরে সদর উপজেলার মোহনপুর গ্রাম থেকে অভিযুক্ত ইসহাককে হেফাজতে নেয় পিবিআই। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

পিবিআইয়ের পুলিশ সুপার সচীন চাকমা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসহাক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। ঘটনার দিন (১৫ এপ্রিল) দুপুরে স্থানীয় একটি স্কুলের সামনে নিশাতের সঙ্গে তার দেখা হয়। পরে ঘোরানোর কথা বলে তাকে সদর উপজেলার রসুলপুর এলাকার একটি পার্কে নিয়ে যায়। দিনভর সেখানে কাটিয়ে রাত ১০টার দিকে তাকে নিজ বাড়িতে নিয়ে আসে।

তিনি আরও জানান, সে সময় বাড়িতে ইসহাক একাই ছিল; তার স্ত্রী-সন্তান ছিলেন শ্বশুরবাড়িতে। রাতে অনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করলে শিশুটি বাধা দেয় এবং বিষয়টি মাকে জানিয়ে দেওয়ার কথা বলে। এতে ভয় পেয়ে ইসহাক তার গেঞ্জি দিয়ে নিশাতের মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে।

এর আগে, নিখোঁজের দুই দিন পর শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে বাড়ির পাশের একটি খোলা স্থান থেকে নিশাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে শিশুটির মা আকলিমা আক্তার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ১৫ এপ্রিল চিপস কিনতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় নিশাত। সে মোহনপুর গ্রামের সৌদি প্রবাসী আবু সাদেক মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া