রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের টিয়ার শেলে ছত্রভঙ্গ পোশাকশ্রমিকরা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের টিয়ার শেলে ছত্রভঙ্গ পোশাকশ্রমিকরা

গাজীপুরের মৌচাকের তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এতে প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাকের তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে তেলিরচালা এলাকার লেভেন্ডা গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় আসেন। তবে কাজে যোগ না দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে তারা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। এ সময় শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

পরে সকাল ৯টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে মৌচাক এলাকায় কিছুটা উত্তেজনা ছিল। পুলিশ সক্রিয় থাকায় শ্রমিকরা সরে গেছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া