সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে রাতের আঁধারে জমি ও গাছপালা কেটে লুটপাট, ভুক্তভোগী নারী বিচার চেয়ে দ্বারস্থ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   576 বার পঠিত

শ্রীপুরে রাতের আঁধারে জমি ও গাছপালা কেটে লুটপাট, ভুক্তভোগী নারী বিচার চেয়ে দ্বারস্থ

গাজীপুরের শ্রীপুরে এক ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, তার বসতবাড়ি ও চার বিঘা জমি থেকে স্থানীয় প্রভাবশালী এক চক্র গভীর রাতে ফলজ ও বনজ গাছপালা কেটে মাটি লুটপাট করেছে।

ভুক্তভোগী মজিদা খাতুন অভিযোগ করেছেন, অভিযুক্তদের মধ্যে রয়েছেন হাসমত আলী, রহমত আলী, বিল্লাল খান, হেলাল উদ্দিন খান, আবেদা খাতুন ও বাচ্চু মিয়া। তারা একত্র হয়ে তার জমি থেকে গাছপালা কেটে নিয়ে বিক্রি করেছে। অভিযোগ দায়েরের পরও তারা তাকে মারধর ও হুমকি দিচ্ছে।

মজিদা খাতুন বলেন, “আমি অসহায়। কয়েকদিন ধরে আমার জমি থেকে গাছপালা ও মাটি লুটপাট করা হচ্ছে। প্রশাসনের দ্বারস্থ হলেও এখনও কোনো বিচার পাইনি।”

অভিযুক্ত হেলাল উদ্দিন দাবি করেছেন, “আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে সবই খামখেয়ালি। মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করার পরও যেকোনো তথ্য জানতে পারলে ঠিক করা হবে।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ জানান, খবর পেয়ে প্রশাসন অভিযান পরিচালনা করেছে। এক্সকাভেটর ও একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে এবং পুলিশকে আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া