সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টির কেউ আমার খোঁজ রাখেন না: এরিক এরশাদ

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   515 বার পঠিত

জাতীয় পার্টির কেউ আমার খোঁজ রাখেন না: এরিক এরশাদ

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ বলেছেন, রংপুরবাসী যদি আমাকে জাতীয় পার্টিতে দেখতে চায়। তাহলে আমি তাদের ডাকে সাড়া দেব।

আমার বাবার মুখ উজ্জ্বল করবো। তবে দলের কেউ আমাদের খোঁজ রাখে না। সেটা দুঃখজনক।

১৩ জুলাই শনিবার বিকেলে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন এরিক এরশাদ।

এরিক এরশাদ বলেন, যেহেতু আমার চাচা জিএম কাদের পলিটিক্স করেন। আপনারা তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন তিনি আমার খোঁজ রাখেন কি না। প্রতিটি কাজে আমার বাবার কথা মনে পড়ে, এমনকি খাইতে এবং কাপড় পরিধান করলেও বাবার চেহারা আমার সামনে ভাসে। আপনারা আমার বাবাকে স্মরণ করবেন, বাবার কবর দেখে রাখবেন।

হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা বলেন, জাতীয় পার্টিতে যারা আছেন তাদের আমি ডিস্টার্ব করতে চাই না। তারা মনে করে আমি পলিটিক্যাল না, পরিবারেরও কেউ না। রংপুরের মানুষ মনে করলে আমি আমার লাইফ স্যাক্রিফাইস করতে পারি, আমার সন্তানও তাই করবে। রাজনীতি তো অবশ্যই করবো, তা সময়ের অপেক্ষা মাত্র।

শনিবার বিকেলে এরিক এরশাদ ও বিদিশা এলাকাবাসীর খোঁজ খবর নিয়ে হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন। আজ রোববার (১৪ জুলাই) এইচএম এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শেষে তারা ঢাকা ফিরে যাবেন বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৫:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া