মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে শিশুদের নাগরিকত্বে নতুন শর্তের প্রস্তাব

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   44 বার পঠিত

যুক্তরাষ্ট্রে শিশুদের নাগরিকত্বে নতুন শর্তের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের আবেদন করার সময় বাবা-মায়ের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ জমা দেওয়ার প্রস্তাব করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগের অংশ হিসেবে এ প্রস্তাব করা হয়েছে।

রয়টার্সের পর্যালোচনা করা একটি খসড়া নির্দেশিকায় ট্রাম্পের ৬ আগস্টের নির্বাহী আদেশ বাস্তবায়নের বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের বিস্তারিত পরিকল্পনার কথা উঠে এসেছে। এতে ‘বার্থ ট্যুরিজম’ বন্ধ করা এবং জন্মসূত্রে নাগরিকত্বের ক্ষেত্রে ঐতিহাসিক কিছু ব্যতিক্রমের পরিধি বাড়ানোর প্রস্তাব রয়েছে।

প্রস্তাবটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর পাসপোর্টের আবেদন করার সময় বাবা-মা বা আইনগত অভিভাবকদের বৈধ মার্কিন পাসপোর্ট, জন্মসনদ, আই-৯৪ ফর্ম অথবা বৈধ স্থায়ী বাসিন্দার (গ্রিন কার্ড) প্রমাণের মতো নথি জমা দিতে হতে পারে।

এসব নথি যাচাই করে সরকার নির্ধারণ করবে, নতুন নির্বাহী আদেশের আওতায় শিশুটি মার্কিন নাগরিকত্ব পাওয়ার যোগ্য কি না।

খসড়া নির্দেশনা অনুযায়ী, কোনো শিশুর বাবা বা মা যুক্তরাষ্ট্রে বিদেশি সরকারের হয়ে কাজ করলে, নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে প্রতারণা বা বাণিজ্যিক লেনদেনে জড়িত থাকলে কিংবা ‘এলিয়েন এনেমি’ হিসেবে শ্রেণিবদ্ধ হলে শিশুটির নাগরিকত্ব আটকে দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

এর আগে ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশকে ৬-৩ ভোটে বেআইনি ঘোষণা করেছিল মার্কিন সুপ্রিম কোর্ট। আদালতের মতে, ওই আদেশ সংবিধানের ১৪তম সংশোধনীর নাগরিকত্ব-সংক্রান্ত বিধানের সঙ্গে সাংঘর্ষিক।

তবে ট্রাম্পের সর্বশেষ উদ্যোগও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। মেরিল্যান্ডের ফেডারেল জেলা বিচারক ডেবোরাহ বোর্ডম্যান নির্বাহী আদেশটি নিয়ে সংশয় প্রকাশ করে এটিকে ‘নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

Posted ১:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া