অনলাইন ডেস্ক | শনিবার, ২৫ মে ২০২৪ | প্রিন্ট | 599 বার পঠিত
ইতালি ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট চালুর তারিখ জানিয়েছে ভিএফএস গ্লোবাল। ২৭ মে ফ্যামিলি রিইউনিয়ন, ট্যুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২৩ মে বৃহস্পতিবার ভিএফএসের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে ভিএফএস গ্লোবাল জানিয়েছে, ইতালিতে ফ্যামিলি রিইউনিয়ন, ট্যুরিস্ট ও স্টাডি ভিসার জন্য ১ থেকে ৩০ জুন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট আগামী ২৭ মে সকাল ৯টা ৩০ মিনিটে খোলা হবে।
তালিকাভুক্ত ভিসা আবেদনকারীরা কোনো ধরনের তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করে সম্পূর্ণ বিনামূল্যে ও সহজে ভিএফএস ওয়েবসাইট থেকে নিজেরাই আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
Posted ৭:১২ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ মে ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah