বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি সেনাদের জিম্মি করার দাবি হামাসের

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৬ মে ২০২৪   |   প্রিন্ট   |   518 বার পঠিত

ইসরায়েলি সেনাদের জিম্মি করার দাবি হামাসের

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে যুদ্ধরত ইসরায়েলি সেনাদের জিম্মি করার দাবি করেছে হামাস। হামাসের সশস্ত্র শাখা আল-কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা ২৫ মে শনিবার এ কথা জানান। তবে হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

তবে কতজন ইসরায়েলি সেনাকে জিম্মি করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আল–কাশেম ব্রিগেডের মুখপাত্র। এমনকি দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাননি তিনি।

আগে থেকে ধারণ করা এক বার্তায় আবু উবাইদা বলেন, ‘আমাদের যোদ্ধারা ইহুদি বাহিনীকে (ইসরায়েলি সামরিক বাহিনী) একটি সুড়ঙ্গের ভেতরে অতর্কিত হামলা চালাতে প্রলুব্ধ করেছিল। পরে ওই বাহিনীর সব সদস্যের হতাহত ও আটক হওয়ার পর অভিযান শেষ করা হয়েছে।’ আজ রোববার আল–জাজিরা এই বার্তা প্রচার করেছে।

তবে হামাসের এমন দাবি আজ প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক বিবৃতিতে বলা হয়েছে, এমন কিছুই ঘটেনি। ইসরায়েলের কোনো সেনা হামাসের হাতে জিম্মি হয়নি।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নতুন করে শুরু করার বিষয়ে সম্ভাবনার কথা শোনা যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি সেনাদের জিম্মি করার দাবি করলেন আবু উবাইদা।

এদিকে ফিলিস্তিনের রাফা শহরে অবিলম্বে হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। তবে আদেশ উপেক্ষা করে রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল। গতকাল রাফা শহরে স্থল আর আকাশপথে ব্যাপক হামলা হয়েছে।
সূত্র : রয়টার্স
কায়রো

Facebook Comments Box

Posted ৮:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া