সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ামিতে রানওয়ে ছাড়িয়ে কার্গো বিমান, নিহত ৫

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   35 বার পঠিত

মিয়ামিতে রানওয়ে ছাড়িয়ে কার্গো বিমান, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে অ্যামাজনের একটি কার্গো বিমান। রানওয়ের বাইরে গিয়ে কয়েকটি গাড়িতে ধাক্কা দেওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। এতে অন্তত পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে অ্যামাজনের প্রাইম এয়ারের ফ্লাইট ৭৫৯৮ দুর্ঘটনায় পড়ে। বোয়িং ৭৬৭-৩০০ উড়োজাহাজটি পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে মিয়ামির উদ্দেশে যাচ্ছিল। অবতরণের সময় বিমানটি রানওয়ে ছাড়িয়ে পাশের এলাকায় গিয়ে কয়েকটি গাড়িতে আঘাত করে।

মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। অপর দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলে ছুটে যায় ৬০টির বেশি ফায়ার-রেসকিউ ইউনিট। কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর বিমানটির দুই পাইলটও কিছু সময় ককপিটে আটকে ছিলেন।

ঘটনার পর মিয়ামি বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে ফ্লাইট চলাচল ব্যাহত হয় এবং বেশ কিছু ফ্লাইট বিলম্ব ও বাতিলের আশঙ্কা তৈরি হয়। পরে কয়েকটি রানওয়ে আবার চালু করা হয়।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে। বিমানটি অ্যামাজনের হলেও পরিচালনা করছিল কার্গো এয়ারলাইন ২১ এয়ার। দুর্ঘটনার কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে অ্যামাজনও।

এখনও নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। বিমানটি কেন রানওয়ে ছাড়িয়ে গেল, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ১২:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া