শুক্রবার ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক তরুণীকে নিজের জীবন ঝুঁকিতে ফেলে উদ্ধার করেছেন এক পুলিশ সদস্য। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে পৌর এলাকার শিমরাইল সেতুর কাছে এ ঘটনা ঘটে।

উদ্ধারকারী পুলিশ সদস্যের নাম অমিত হাসান। তিনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত। ওই রাতে এক ব্যাচমেটকে নিয়ে ঘুরতে বেরিয়ে সেতুর কাছে অবস্থান করছিলেন তিনি। হঠাৎ এক তরুণীকে নদীতে ঝাঁপ দিতে দেখে মুহূর্তের মধ্যেই পানিতে ঝাঁপ দেন অমিত। পরে সাঁতরে ওই তরুণীকে উদ্ধার করেন তিনি।

একটি নৌকার সহায়তায় তরুণীকে নদীর তীরে আনার পর তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের পুলিশ বক্সে দায়িত্বে থাকা কনস্টেবল মঞ্জুর আলম ফারাবী জানান, তরুণী সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর কনস্টেবল অমিত হাসান সঙ্গে সঙ্গে পানিতে নেমে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাছির উদ্দিন হাসপাতালে গিয়ে ওই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং চিকিৎসার খোঁজ নেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিষয় নিয়ে অভিমান থেকে ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেন। প্রায় ছয় মাস আগে সদর উপজেলার রাধিকা-জগতসার গ্রামের ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে নারায়ণগঞ্জে থাকতেন। স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় প্রায় তিন মাস আগে তিনি বাবার বাড়িতে চলে আসেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিদর্শক নাছির উদ্দিন বলেন, “মেয়েটি আত্মহত্যার উদ্দেশে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমাদের এক পুলিশ সদস্য পানিতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।”

পরে রাত ১২টার দিকে ওই তরুণীকে তার মা ও বোনের জিম্মায় দেওয়া হয়।

নিজের জীবনের ঝুঁকি নিয়ে তরুণীকে উদ্ধারের ঘটনায় কনস্টেবল অমিত হাসানের সাহসিকতা ও মানবিকতার প্রশংসা করেছেন স্থানীয়রা। তার পরিবারের সদস্যরাও পুলিশ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ১:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া