শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মামা হত্যার আসামি ভাগিনা ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   309 বার পঠিত

গাজীপুরে মামা হত্যার আসামি ভাগিনা ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

গাজীপুরে আনিসুর রহমান হত্যার মামলার আসামি ভাগিনা সৌরভ হাসান রুদ্রকে আখাউড়া থেকে গ্রেফতার করা হয়েছে। ১২ সেপ্টেম্বর শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। রাতে পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করে হয়েছে। গত বুধবার এ হত্যার ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোড় সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আখাউড়া স্টেশন থেকে ঢাকা মেইলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলেও পুলিশ জানায়।

গত বুধবার উপজেলার ভবানীপুর (উত্তরপাড়া) এলাকায় অভিযুক্ত সৌরভ বঁটি নিয়ে ঘরে শুয়ে থাকা মামা আনিসুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।

এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে আনিসুর রহমানের মৃত্যু হয়। পরে বৃহস্পতিবার তার বিরুদ্ধে গাজীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, গ্রেফতার সৌরভ হাসানকে গাজীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, মাদক কেনার টাকা না দেয়ায় আনিসুর রহমান হত্যা করা হয়।

Facebook Comments Box

Posted ৩:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(490 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া