মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় যানজট নিরসনে অভিযান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ জুন ২০২৪   |   প্রিন্ট   |   503 বার পঠিত

আখাউড়ায় যানজট নিরসনে অভিযান

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে যানজট কমানের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ ১১ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাবেয়া আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. রাহাতুল ইসলামের পৃথক দুটি আদালত অভিযান পরিচালনা করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরে আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম আদালতকে সহযোগিতা করেন।

এসময় সড়ক অবৈধ মোটরসাইকেল পার্কিংয়ের দায়ে তিন চালককে তিনটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। রাস্তার পাশে মোটর সাইকেল রেখে যানজন সৃস্টি করায় এবং মালিকবিহীন ৫টি মোটর সাইকেল থানায় নিয়ে যাওয়া হয়। এসময় জনসাধারণের চলাচলের জন্য ফুটপাট উন্মুক্ত রাখার জন্য ভাসমান দোকানীদেরকে সতর্ক করেন আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাবেয়া আক্তার বলেন, সড়কে যত্রতত্র গাড়ি রাখায় যানজটের সৃষ্টি হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে জনসাধারণের সমাগম বৃদ্ধি পায়। সড়কে যানজট কমানোর লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(477 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া