মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কঠোর নিরাপত্তায় এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত

কঠোর নিরাপত্তায় এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

ফাইল ছবি

সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে। প্রতিদিনের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে।

পরীক্ষা শুরুর আগে সকাল সাড়ে ৮টা থেকে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি অতিরিক্ত কোনো কাগজপত্র বা ডিভাইস সঙ্গে আছে কি না তা কঠোরভাবে পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাড়তি নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে শিক্ষাপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। নকল, ডিজিটাল জালিয়াতি এবং প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া