সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইটে শুভসূচনা ইংল্যান্ডের

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   560 বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইটে শুভসূচনা ইংল্যান্ডের

গ্রুপ পর্বে চার ম্যাচ জিতেই সুপার এইটে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ইংল্যান্ডকে অপেক্ষা করতে হয়েছে একেবারে শেষ পর্যন্ত, তাকিয়ে থাকতে হয়েছে অস্ট্রেলিয়ার দিকে। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে সেই ওয়েস্ট ইন্ডিজকেই গুঁড়িয়ে সুপার এইটে শুভসূচনা অন্যদের যেন একটা বার্তাও দিল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

হাই স্কোরিং ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সুপার এইটে শুভসূচনা করেছে ইংল্যান্ড। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ক্যারিবীয়দের গড়া ১৮০ রান সহজেই টপকে ফেলেছে ইংলিশরা। এই ম্যাচে বর্তমান চ্যম্পিয়নরা জয় পেয়েছে ৮ উইকেটে ১৫ বল হাতে রেখে।

আজ বৃহস্পতিবার সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে শুরুতেই ঝড় তোলেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। তাকে সহায়তা করেন অধিনায়ক জস বাটলার। ৭.৪ ওভারে ৬৭ রানের জুটি করেন তারা। বাটলার ২২ বলে ২৫ রান করে এলবিডব্লিউ হন রস্টন চ্যাজের বলে।

ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মঈন আলি। ১০ বলে ১৩ রান করে আন্দ্রে রাসেলের বলে জনসন চার্লসের হাতে ক্যাচ হন তিনি।

এরপর ক্যারিবীয় বোলারদের তুলোধুনো করেন সল্ট ও জনি বেয়ারেস্টো। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ৪৪ বলে অপরাজিত ৯৭ রানের জুটি করেন তারা। এতেই জয় নিশ্চিত হয় ইংলিশদের।

৪৭ বলে ৮৭ রান করে ম্যাচসেরা হন সল্ট। ৫ ছক্কা আর ৭ বাউন্ডারিতে এই রান করেন ইংলিশ ওপেনার। ২৬ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন বেয়ারেস্টো।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৩ বলে ২৩ রানের ইনিংস খেলে অপ্রত্যাশিতভাবে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরতে হয় ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্রান্ডন কিংকে। তখন ক্যারিবীয়দের স্কোরকার্ডে ৪০ রান।

এরপর নিকোলাস পুরানকে নিয়ে ৪১ বলে ৫৪ রানের জুটি করেন জনসন চার্লস। ৩৪ বলে ৩৮ রানের ধীরগতির ইনিংস খেলেন চার্লস। মঈন আলির বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ হন এই উইকেটরক্ষক ব্যাটার।

বড় পুঁজি গড়ায় অধিনায়ক রোভম্যান পাওয়েল বড় ভূমিকা রাখেন। পুরানের সঙ্গে ২৩ বলে ৪৩ রানের জুটি করে ফেরেন তিনি। এর মধ্যে দানবীয় ব্যাটিংয়ে তার একার ব্যাট থেকেই থেকে আসে ১৭ বলে ৩৬ রান (৫ ছক্কায়)। ১৫তম ওভারে লিয়াম লিভিংস্টোনকে ৩ ছক্কা হাঁকানোর পর শেষ বলে আরও একটি ছক্কা হাঁকিয়ে গিয়ে ব্যাটের কানায় লেগে শর্ট থার্ড অঞ্চলে ক্যাচ হন ক্যারিবীয় অধিনায়ক।

দেখেশুনে পুরান খেলেন ৩২ বলে ৩৬ রানের ইনিংস। জোফরা আরচারের বলে উইকেটরক্ষক জস বাটলারের হাতে ক্যাচ হন বাঁহাতি এই ব্যাটার। এরপর কোনাে জুটি করা ছাড়াই দুটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

ষষ্ঠ উইকেটে এসে আরও একটি দারুণ জুটি পায় ক্যারিবীয়রা। ঝড় তোলেন শারফেন রুথারফোর্ড। ১৫ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। সঙ্গে রোমারিও শেফার্ড ৭ বলে ৫ রাানের সহায়তা করলে এই অপরাজিত জুটি থেকে আসে ১৯ বলে ৩৮ রান।

ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন জোফরা আরচার, আদিল রশিদ, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৮০/৪ (চার্লস ৩৮, পাওয়েল ৩৬, পুরান ৩৬, রাদারফোর্ড ২৮, কিং ২৩; মঈন ১/১৫, লিভিংস্টোন ১/২০, রশিদ ১/২১, আর্চার ১/৩৪)

ইংল্যান্ড: ১৮১/২ (সল্ট ৮৭*, বেয়ারস্টো ৪৮*, বাটলার ২৫, মঈন ১৩; চেজ ১/১৯, রাসেল ১/২১)

ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ফিল সল্ট (ইংল্যান্ড)

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৬:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া