শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   376 বার পঠিত

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি বুধবার সকাল ১০টায় শহরের অন্নদা স্কুলের বোর্ডি মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়। জেলা প্রশাসক শারমীন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন।

স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রকিবুর রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এহসান মুরাদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমীন আক্তার জাহান বলেন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগি হওয়া প্রয়োজন। খেলাধুলা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। ছেলে মেয়েরা এখন মোবাইলের প্রতি এতটাই আসক্ত হয়ে গিয়েছে যে বাবা-মার কাছে আবদার করে যে একটি স্মার্ট ফোন কিনে দিতে। ১৮ বছরের আগে একটা শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন যাওয়া মানে সমাজকে ধ্বংস করা। মোবাইল ফোন একটি নির্দিষ্ট বয়সসীমায় গিয়ে ব্যবহার করতে হবে। মোবাইল ছেড়ে শিক্ষার্থীদের খেলাধূলায় মনোযোগি হতে হবে।

ক্রীড়া প্রতিযোগীতায় বিদ্যালয়ের প্রথম শ্রেনী থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, হাইজাম্প, লংজাম্প, গোলক নিক্ষেপসহ ৮৪টি ইভেন্টে অংশগ্রহণ করে। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

Facebook Comments Box

Posted ৭:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া