শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম টেস্ট জয় আয়ারল্যান্ডের

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৮ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   632 বার পঠিত

প্রথম টেস্ট জয় আয়ারল্যান্ডের

ঘরের মাটিতে প্রথম টেস্ট জয় তুলে নিল আয়ারল্যান্ড। টেস্টে এটি তাদের দ্বিতীয় জয়। এ বছরের শুরুর দিকে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া জয়টি ছিল তাদের প্রথম।

বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাবে ২৫০ রানে শেষ হয় আয়ারল্যান্ডের প্রথম ইনিংস। এতে ৪০ রানের লিড পায় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসেও জিম্বাবুয়ে তেমন রান করতে পারেনি। মাত্র ১৯৭ রানে অলআউট হয় দলটি। এতে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৫৮ রান।

তবে লক্ষ্য তাড়া করতে নেমে ২১ রানে ৫ উইকেট খুইয়ে হারের শঙ্কায় পড়েছিল আয়ারল্যান্ড। এরপর টাকার ও ম্যাকব্রাইন মিলে ১২ রান যোগ করার পর বৃষ্টি নামলে গতকাল তৃতীয় দিনের খেলার ইতি টানেন মাঠের দুই আম্পায়ার।

চতুর্থ দিনের শুরুর আগে পর্যন্ত জিম্বাবুয়ের দিকেই হেলে ছিল ম্যাচের পাল্লা। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে টাকার (৫৬) ও অ্যান্ডি ম্যাকব্রাইনের অপরাজিত ৫৫ রান মোড় ঘুরিয়ে দেয়। টাকার বিদায় নিলেও, ম্যাকব্রাইনকে দারুণভাবে সমর্থন দিয়ে বাকি পথ পাড়ি দেন মার্ক অ্যাডায়ার। ১৫৮ রানের লক্ষ্য ৬ উইকেট হারিয়ে পেরিয়ে যায় আইরিশরা।

Facebook Comments Box

Posted ৪:২৫ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া