শনিবার ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালন ডি’অরে ১৩ পুরস্কার, কোন বিভাগে কে জিতলেন

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত

ব্যালন ডি’অরে ১৩ পুরস্কার, কোন বিভাগে কে জিতলেন

ছবি সংগৃহীত

২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষদের বিভাগে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ‘সোনালী বল’ জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। নারী ফুটবলে তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতেছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াস। লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে মোট ১৩টি পুরস্কার দেওয়া হয়েছে।

ব্যালন ডি’অরের মূল দুই পুরস্কারের পাশাপাশি সেরা তরুণ খেলোয়াড়, কোচ, গোলরক্ষক, স্ট্রাইকার ও ক্লাব বিভাগেও বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আয়োজনে স্পেন ও ইংল্যান্ডের প্রতিনিধিদের সাফল্য ছিল উল্লেখযোগ্য।

২০২৬ ব্যালন ডি’অরে বিজয়ীদের তালিকা

১. ছেলেদের ব্যালন ডি’অর: হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)

২. মেয়েদের ব্যালন ডি’অর: অ্যালেক্সিয়া পুতেয়াস (স্পেন ও লন্ডন সিটি লায়নেস)

৩. ছেলেদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়: লামিনে ইয়ামাল (স্পেন ও বার্সেলোনা)

৪. মেয়েদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়: ভিকি লোপেজ (স্পেন ও বার্সেলোনা)

৫. মেয়েদের ফুটবলে সেরা কোচ: পেরে রোমেউ (বার্সেলোনা)

৬. ছেলেদের ফুটবলে সেরা কোচ: লুইস দে লা ফুয়েন্তে (স্পেন)

৭. নারী ফুটবলে সেরা গোলরক্ষক: কাতা কোল (বার্সেলোনা)

৮. পুরুষ ফুটবলে সেরা গোলরক্ষক: উনাই সিমোন (স্পেন)

৯. সক্রেটিস পুরস্কার: বুকায়ো সাকা (ইংল্যান্ড ও আর্সেনাল)

১০. মেয়েদের সেরা ক্লাব: বার্সেলোনা

১১. ছেলেদের সেরা ক্লাব: পিএসজি

১২. সেরা পুরুষ স্ট্রাইকার: হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)

১৩. সেরা নারী স্ট্রাইকার: শার্লিন কোবরাল (মেক্সিকো ও পাচুকা)

পুরুষদের বিভাগে হ্যারি কেইনের প্রথম ব্যালন ডি’অর জয় এবং নারী ফুটবলে অ্যালেক্সিয়া পুতেয়াসের তৃতীয়বারের সাফল্য এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ। পাশাপাশি বিভিন্ন বিভাগে তারকা খেলোয়াড়, কোচ ও ক্লাবের অর্জনও পেয়েছে স্বীকৃতি।

Facebook Comments Box

Posted ৫:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া