শুক্রবার ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন ইংলিস

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   91 বার পঠিত

দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন ইংলিস

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারের পর আরও এক দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। চোটের কারণে সিরিজের বাকি দুই ওয়ানডেতে খেলতে পারবেন না উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস।

ডারবানে বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডেতে কিপিং করার সময় ডান হাতের তর্জনিতে চোট পান ইংলিস। আঘাত পাওয়ার পরও তিনি কিপিং চালিয়ে যান। পরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ রান করে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন।

ম্যাচের পর পরীক্ষা-নিরীক্ষায় তার আঙুলে চিড় ধরা পড়ে। ফলে ৩১ বছর বয়সী এই ক্রিকেটারকে ওয়ানডে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে যেতে হচ্ছে।

ইংলিসের বদলে আপাতত নতুন কোনো খেলোয়াড়কে দলে নিচ্ছে না অস্ট্রেলিয়া। আগে থেকেই স্কোয়াডে থাকা অ্যালেক্স কেয়ারি বাকি দুই ম্যাচে উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন।

তবে ইংলিসের চোটের প্রভাব পড়তে পারে আসন্ন টেস্ট সিরিজেও। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, তিনি দেশে ফিরে যাবেন। সেখানে আরও পরীক্ষা-নিরীক্ষা ও তার শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে তার অংশগ্রহণ।

টেস্ট স্কোয়াডে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে আছেন ইংলিস। তবে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেও তার খেলার সম্ভাবনা ছিল। টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি এবং সবগুলোতেই বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে মাঠে নেমেছেন। গত বছর অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছিলেন ইংলিস।

ইংলিস টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলে তার জায়গায় জশ ফিলিপি বা স্যাম হার্পারের বিবেচনায় আসার সম্ভাবনা রয়েছে। দুজনই বর্তমানে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফরে আছেন। শুধু ব্যাটিং বিকল্প প্রয়োজন হলে ন্যাথান ম্যাকসুয়েনি বা পিটার হ্যান্ডসকম্বও আলোচনায় থাকতে পারেন।

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৯ অক্টোবর।

Facebook Comments Box

Posted ১১:০২ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া