অনলাইন ডেস্ক | বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত
দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে আগামী ১৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন ও গালা নাইট, যেখানে বিনোদন পরিবেশনায় অংশ নেবেন ঢালিউড তারকা Zayed Khan এবং Nusrat Faria।
আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের মূল লক্ষ্য দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে নতুন বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা এবং প্রবাসীদের জন্য সহজ শর্তে আবাসন নিশ্চিত করার সুযোগ তৈরি করা। অনুষ্ঠানটি যৌথভাবে করছে আজিজি ডেভেলপমেন্টসের এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট এবং রোভার সাইবার।
সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান ডেজার্ট রাইজ রিয়েল এস্টেটের প্রতিষ্ঠাতা ও সিইও রিয়াজুল ইসলাম ফিহান জানান, তারা দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে প্রবাসীদের স্থায়ী বসবাসের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। সহজ কিস্তি পরিকল্পনার মাধ্যমে মানসম্মত আবাসন নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
এছাড়া তারা ফিনটেক, ব্লকচেইন ও মেটাভার্সের মতো প্রযুক্তি ব্যবহার করে আধুনিক বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার কথাও উল্লেখ করেন। আয়োজকদের আশা, এই আন্তর্জাতিক গালা নাইট বৈশ্বিক বিনিয়োগকারী ও ডেভেলপারদের মধ্যে নতুন সংযোগ তৈরি করবে এবং দুবাইয়ের রিয়েল এস্টেট খাতকে আরও গতিশীল করবে।
Posted ৫:৪৩ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah